সময় কাটে
ঘড়ির কাটার সাথে,
যখন হয়না কথা জমে নীরবতা।
দূর বহুদূরের পথ,
তোমার আমার হোক শপথ,
একসাথে খুঁজব সব গলি।
আকাশের কোটি তারা, নিজ পথে চলে যায়,
সব তারা তবুও, এক চাঁদের সাথ চায়।
আমারও কক্ষপথ বাঁধা, শুধু তোমার সীমানায়,
চলো একসাথে আজ পথ চলি।
মেঘেরা ভাসে নীলিমায়, বর্ষায় দেয় জল,
নদীরাও মিলিত হয়, মোহনায় গভীর তল।
তোমার আমার নিয়তি, এক সুতোয় গাঁথা,
পুষ্পচোর হয়ে তাই তোমায় বলি।
হৃদয়ের আঙ্গিনায়, কালো মেঘ নোনাজল,
তুমি এলে পরে, হবে রৌদ্রোজ্জ্বল।
মুস্তাফিজ শিহাব
১৮/০৬/২০২৫; রাত ১২:৩০




