মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

Solicitations

All praises to Allah, the Most Almighty and Kind,

Then my regards to the beloved Messenger of Mankind.

Sending my soulful respect to the Leader of the Time,

After them O Emam, you are our pride.


Happy Birthday to my Leader the apple of my eye,

May AL Majeed grant you a glorious and wonderful long life.

May AL Mateen make you the most steady and fit,

Because you are the one and only who is struggling for His Seat.


Happy Birthday, O Leader, our love and hope.

May Al Hameed bestow all praises into your hold.

May AL Mutaqeem give you the power to do the just,

So that the earth can again emancipate from all unjust.


Happy Birthday, O Emam, our heart and soul,

May Al Haadi guide you always with His Divine Noor.

May AL Jamee bestow you the power to unite us all,

So that all human beings can achieve peace by restraining downfall.


Written by: Md. Mustafizur Rahman

(28 November, 2023; 6:30 PM)



মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

তপ্তকথা

তোমার ভুল ভুল,

আর আমার ভুল পাপ? 

তোমার রাগ খুব যৌক্তিক?

বরে মিলছে শাপ। 


তোমার করা হঠকারিতা,

তোমার সকল জেদ,

তোমার যত মান-অভিমান,

যজ্ঞ অশ্বমেধ। 


পুষ্পচোরের প্রশ্ন মনে,

গোলকধাঁধায় বাঁধা।

সহজ সরল কথা দিয়েই,

ভাঙ্গতো সকল বাধা। 


কথা দিয়েই জয় করা যায়,

রাজ্য-জনগণ। 

কথা দিয়েই লাগে জোড়া,

টুটে যাওয়া মন। 


পারতে তুমি কথা দিয়েই,

ঠিক করতে সব।

কিন্তু করলে নষ্ট সকল

সরব কলরব। 


তাইতো এখন মুক্ত আমি,

ঊড়ছি কাল-বৈশাখে।

সুখের থেকেও শান্তি বড়,

বুঝছি প্রতি বাঁকে।


যে জন থাকার থাকবে সে জন,

বুঝবে ভালোবাসা।

যে যেতে চায়, যাক না সে জন,

নিছক সে দুরাশা। 


ভুল যখন হয়েই গেছে,

তাকাবো না আর পিছে। 

কল্পনাতে ভাববো না আর,

তোমায় মিছে মিছে। 


কিন্তু তুমি বোকা প্রিয়,

করব না অভিযোগ।

পাপে পঙ্কিল হৃদয়খানির,

নেই কোন অনুরোধ। 


তবে ভুলে চেয়েছিল,

যে আমায় একদিন।

বুঝবে সে জন, জানবে আমায়,

ভোলা কী কঠিন!


(মুস্তাফিজ শিহাব

১৮ এপ্রিল ২০২৩; বিকেল ৫:১৭ মিনিট)







রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

উড়োচিঠি- ২

প্রিয়,

“মানুষ এমনভাবে বদলায় যায়, ক্যান যায়?”- কবি শামসুল হকের লেখা এ পঙ্কতিটির মানে আমি খুব ভালো করেই জানি। আকাশের যেমন রঙ বদলায়, তেমনি মানুষের রঙও পাল্টে যায় সময়ের সাথে সাথে। বস্তুবাদী সমাজে মানুষ বদলে যায় বস্তুগত উন্নতির আশায়। কিন্তু আদর্শিক সমাজে মানুষ বদলায় কেন? আদর্শ ধরে রাখতে? নাকি আদর্শের আড়ালে নিজ ব্যক্তিস্বার্থকে প্রতিষ্ঠা করতে? তাহলে প্রকৃত অর্থে নীতি ও আদর্শ ত্যাগ করল কে শুনি? তাহলে তো বলাই যায় যে, বস্তুগত উন্নতি ছাড়াও মানুষ বদলাইতে পারে, তাইনা? ভালোবাসার বদলে পুষতে পারে ঘৃণা। নিজের হৃদয়ের থেকে বেশি বিশ্বাস করতেই পারে অন্যের জিহ্বারে। পরিণতিতে তাই নেমে আসে অন্ধকার। 

বুঝছো প্রিয়, মনের মাঝে এখনও তোমার ছবি উঁকি দেয় আর তাই তোমার প্রতি অনুভূতিও কিঞ্চিত অবশিষ্ট রয়েছে, কিন্তু দুঃখটা আর নেই, এক ফোঁটাও নেই। তোমাকে ছাড়া আগে আমার একদিনও চলত না সত্যি। কিন্তু এখন তোমাকে ছাড়া এক দিন ক্যান, পুরোটা জীবনই কাটিয়ে দিতে পারব এবং সেটা আনন্দের সাথেই। 

তবে জেনে রেখো, আমি পরিবর্তিত হইনি। আমি মানুষকে আগের মতই সরলমনেই বিশ্বাস করি। শত বিষাক্ত ছোঁবল সহ্য করার সক্ষমতা আমার আগে যেমন ছিল, এখনও ঠিক তেমনই আছে। তুমি আমায় বিশ্বাস করোনি তো কী হয়েছে? বহু লোক আমায় বিশ্বাস করে, আমার সাথে নিজেদের মনের কথা বলে সুখ পায়, তাদের সমস্যাগুলো আমাকে নির্বিকারে বলে দিয়ে সাময়িক প্রশান্তি লাভ করে। তাদের জন্য হলেও আমি নিজেকে বদলাতে পারি না। বিশ্বাস করা বন্ধ করতে পারি না। সরলতার বদলে জটিলতাকে নিজের চাদর বানাতে পারি না। একজনের জন্য এতগুলো মানুষের হক নষ্ট করা গুনাহ, মস্ত বড় গুনাহ। 

সময়ের চাকা ক্রম আবর্তিত। আজ হোক কাল হোক তোমার নিউরণে অনুরণন হবেই। নিজেকে সেদিন নিজেই প্রশ্ন করবে, কীভাবে আমায় হারিয়ে ফেললে সেদিন? কীভাবে আমার সরল আগমনকে জটিলতার চশমায় ফিল্টার করে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলে। বিশ্বাস কর, সেদিন তোমার বলা প্রতিটি কথা শুনে মনে হয়েছে যেন নিজেকেই নিজে প্রবোধ দিচ্ছ। প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছ একরাশ মিথ্যা ফাঁকা বুলি যাতে তা তোমার কর্ণগুহরে সত্য বলে ধ্বণিত হয়। সময় আসবে আর সেদিন প্রশ্ন করবে নিজেকে যে, আমাকে ফিরে পাওয়া যায় না কেন? 

আমি না হয় চোখের জলে দেবী বিসর্জন দিলাম। তুমি কী করবে? সেদিন চোখে জল থাকবে ঠিকই, কিন্তু পাঁজরের গহীনের চিনচিনে ব্যাথা তোমায় মুক্তি দিবে না। সত্যি বলছি। মিলিয়ে নিও।

ইতি,

আমি

অনুভূতি

একা বসে ভাবি আনমনে,

কখন আসবে প্রিয় জীবনে,

এই পূর্ণিমার লগনে।


ঠান্ডা শীতল শীতের হাওয়ায়,

উষ্ণ এক অনুভূতি প্রাণেতে জাগে।

তার প্রেমময় মধুর হাসি,

আমার হৃদয়ে আগুন জ্বালে।


রিমঝিম ঝিরঝির বৃষ্টিতে,

প্রিয় তোমাকে পড়ে মনে,

বর্ষারই কদম বাহারে।


শ্রাবণের ঘনধারায় আকাশ কাঁদে,

তার নাম বেজে উঠে আমার কানে।

ধকধক করে উঠে আমার হৃদয়,

ভরে যায় মন তার কলতানে।


শুনি কোকিলের কুহু বাগানে,

মন তোমাকে খুঁজে ফিরে,

বসন্তেরই সমীরণে।


(মুস্তাফিজ শিহাব)

০৯ এপ্রিল ২০২৩; রাত ১২:৪৭

#mustafiz_shihab #পুষ্পচোর



রবিবার, ২ এপ্রিল, ২০২৩

আকাঙ্খা

জীবনের তিক্ত সত্যতার মধ্য দিয়ে,

আত্মার গভীরে যন্ত্রণা নিয়ে,

রাতের মতই নিঃসঙ্গ হয়ে

তুমিও পথ চলবে একদিন, 

আমার মত;

একদম আমারই মত। 


০১/০৪/২০২৩; বেলা ১২ টায়। 


#mustafiz_shihab #পুষ্পচোর

হৃদয়ের গান

হৃদয়ের চাপা ব্যথা, অন্তরের ব্যাকুলতা

নিঃশ্বাসে মিলে যাবে, যাক। 

তুমি দূরে চলে গেলে, একা এই আঁধারে,

কথাগুলো পড়ে আছে, থাক। 

কাঠগোলাপের প্রতি ভাঁজে ভাঁজে পাঁপড়িতে,

স্বপ্ন এঁকেছি ভোরে রোজ। 

খামখেয়ালী করে, বুঝিনি যে রাগ করে,

নিবে না যে আর তুমি খোঁজ। 

.

মন আজ কোণঠাসা, ধাঁধা-দ্বিধা কত বাধা,

হারিয়ে ফেলেছে নাকি সরল তোমায়। 

মিথ্যে এ অভিনয়ে অলীক সব ধারণায়,

হারিয়ে গেছে যে এক গোলকধাঁধায়। 

আমি বলি, ওরে বোকা, দিনশেষে হয়ে একা,

কে কবে পেরেছে কী করতে বিজয়। 

দুইয়ে দুইয়ে পাঁচ হলে অঙ্কটা মেনে নিলেই,

তবেই না জয় হবে মেনে পরাজয়।

.

মন ক্যানভাসে কল্পনায়, তোমারই ছবি আঁকতে চায়। 

পেতে চায়, শুধুই শুধু তোমায়, একবার তো তুমি ডাকো আমায়।

.

মনকে বুঝাবো শেষে, দিয়ে যাও নিঃশেষে,

প্রতিদান খুঁজে না যে প্রেমময় প্রাণ। 

একদিন বুঝবে চারদিকে খুঁজবে,

সেদিন সে শুনবে হৃদয়ের এ গান।


মুস্তাফিজ শিহাব

২৩ জানুয়ারি, ২০২৩; সন্ধ্যা ০৬:০৩

#mustafiz_shihab #পুষ্পচোর





মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

উল্টাপাল্টা

রাতের বেলা চোখ খুলতেই মেজাজ খারাপ হয়ে গেলো। তিনদিন ধরে কারেন্ট যাচ্ছে না। আগে তো তিনবেলা রুটিন করে আধা ঘন্টার জন্য আসত, এখন একদম গেড়ে বসেছে। এ এক মহা মুসিবত। নিরবচ্ছিন্ন বিদ্যুতে চোখ ঝলসে যাচ্ছে। কাজ থেকে যে একটু অবসর নিব সেটাও পারছি না। বিদ্যুৎ বিভ্রাট না থাকায় শুয়ে বসে দিন কাটানো যাচ্ছে না। অফিসের বসকে নিয়ে কারেন্ট নেই বলে চায়ের দোকানে গিয়ে যে দুটো সুখটান দিব সেটাও হচ্ছে না, কারণ পিয়নটা গোয়েন্দার মত পিছনে লেগে থাকে। একটু এদিক সেদিক দেখলেই প্রমোশন দেয়ার জন্য ডাইরেক্টর এর কাছে নালিশ করবে। ওদিকে আবার চায়ের দোকানদার তাগাদা দিচ্ছে। চা বিড়ি না খেলে সে দোকান তুলে নিবে। দোকান তুলে নিলে যে মুসিবতে পড়তে হবে সেটা সে ভালো করেই জানে।

মানুষ দিনকে দিন অসভ্য হয়ে যাচ্ছে। ওইদিন সকালে রাস্তায় দেখি পাশের বাসার কাদের সাহেব হাতে বোতল নিয়ে রিকশাওয়ালার সাথে ভাড়া নিয়ে ক্যাচাল করছেন। বোতলে দেখি দুধ। এক ঢোক খান আর রিকশাওয়ালাকে দুটো খিস্তি দেন। আমি তো অবাক! রিকশাওয়ালা ৫০ টাকার ভাড়া ৪০ টাকা নেয়ায় তিনি ক্ষুদ্ধ হয়েছেন। নিজেকে ছোটলোক মনে করছেন। বুঝলাম জাতে ঠিক হলেও তালে মালটা পুরাই মাতাল। কাদের সাহেবকে আচ্ছা করে ঝাড়ি দিতে ইচ্ছে করছিল, রিকশার মালিকের সাথে এমন আচরণ! কিন্তু নিজেকে সংবরণ করলাম, শত হোক প্রতিবেশী বলে কথা। নয়তো দিতাম শালাকে গণপিটুনি। রিকশাওয়ালাকে খিস্তি দেয়া?

সেদিন অফিস গিয়ে দেখি, অফিসের বস আমার উপর অনেক খুশি। তিনি আমায় বস বানিয়ে নিজে অবসরে চলে যেতে চান। আমার কলিগরাও তার সাথে একমত। কিন্তু আমার রাজি হতে ইচ্ছে করছে না। কারণ বসের এসিস্ট্যান্ট। বসের সুন্দরী এসিস্ট্যান্ট মাত্র অনার্স পাশ করে চাকরিতে ঢুকেছে। সেই আমায় রিকমেন্ড করেছে বসের কাছে। ভালো লাগছে না। নিজেকে বড্ড ইন্সিকিউর্ড লাগছে। আমাকে হঠাৎ করে এভাবে পদোন্নতি দেয়ার মানে কী?

পরদিন তো রীতিমত আঁতকে উঠার মত একটা কাজ হলো! যে মেয়েটাকে আমি পছন্দ করতাম সে একটু ভুল করে ফেললো। তো আমি সরি বলতে যাবো আর দেখি সে সরি বলছে। কী সাংঘাতিক! সাথে সাথে ব্লক অপশন খুঁজতে লাগলাম। আশে পাশের এত ওলোট পালোট অবস্থা দেখে এমনিতেও কিছুই বুঝতে পারছি না, তার উপর আমার সাথে এমন আচরণ। কিছুতেই এমন আচরণ মেনে নেয়া যায় না! মেয়েটা সরি বলবে কেন? মেয়েরা সরি বলে নাকি? সে তো শত দোষ হলেও সরি শুনতে চাইবে। কিন্তু এই মেয়ে লাভ ইমজি দিয়ে সরি বলছে! তাড়াতাড়ি করে অপশন খুঁজছি কিন্তু সেকি, ব্লক অপশন কই!! পরে দেখি, আমি নিজেই তো ব্লক লিস্ট থেকে কথা বলছি। নিজেকে বহু আগেই ব্লক লিস্টে ফেলে দিয়েছিলাম টের পাইনি... 

নাহ, রাতের বেলা ঘুম থেকে উঠে কিছুই বুঝতে পারছি না। উগান্ডায় দেখি সব কিছু উল্টাপাল্টা হচ্ছে, সব কিছু! 

#mustafiz_shihab #শিবুর_অনুগল্প

জন্মদিন

 কাজ শেষ করে রাতের বেলা বাসায় ঢুকলাম। অন্ধকারে হঠাৎ, 

"সারপ্রাইজ"

"শুভ জন্মদিন"

কী সুন্দর করে সব কিছু সাজানো, টেবিলে একটা কেক ও আছে, যার উপরে লাল ক্রিম দিয়ে আমার নাম লেখা। সব কিছুই ঠিক ছিল, 

কিন্তু যে মেয়েটি সারপ্রাইজ বলে আমার দিকে তাকিয়ে আছে সে কে? আমি তো ঘরে একা থাকি আর রুমের চাবিও তো একটাই।

#mustafiz_shihab  #শিবুর_অনুগল্প



অলীক-বাস্তব

২০৪২ সাল। শনিবার তাই আজ আমার স্কুল নেই। তাই একটু সকাল করে ঘুম থেকে উঠলাম। উঠেই দেখি সে বলছে, "আমি রান্না করব, অফিসে যাবো আর এখনো উনি ঘুমাচ্ছেন, যত্তসব"। উঠেই ভাবতে লাগলাম, বিয়ের আগে যে "শুভ সকাল প্রাণ", "শুভ রাত্রি জান" ইত্যাদি বলে দুষ্টু মিষ্টি আলাপ করত সে এখন "ফালতু" আর "যত্তসব" বলে বলে কান ঝালাপালা করে দিচ্ছে। কী সাংঘাতিক! এমন পরিবর্তনের মানে কি? প্রথম প্রথম কারণ খুঁজতাম, পরে বুঝলাম তাঁরা এমনি করে, কোনো কারণ লাগে না। সব কিছুর কারণ খুঁজতে নেই। যুগ পাল্টেছে, স্বভাব নয়।

তো যাই হোক, নাস্তা খেতে খেতে খবরের কাগজটা হাতে নিলাম। দেখলাম,

- ডিমের কেজি ৮৫০ টাকা। পাশে রাখা ডিমটা খেলাম না, থাক এ বেলা, দাম বেড়েছে দেখে আর খেতে ইচ্ছে করছে না। ছোটবেলায় ডজন, ত্রিশ আর শ ধরে ডিম কিনেছি আর এখন কেজিতে কিনতে হয়। 

- তেলের দাম যদিও কমেছে। প্রতি ফোঁটা তেল এখন ৫ টাকা হারে বিক্রি হচ্ছে। অবশ্য কিছু অসাধু ব্যবসায়ী ফোঁটার সাইজ ছোট করে জালিয়াতি করছে। নাহ, আমিও বুঝি না, নীতি নৈতিকতা দেশ থেকে উঠেই গেলো? তেলের ফোঁটা নিয়েও জালিয়াতি করতে হবে?। 

- চাল এখন পিস আকারে বিক্রি হয়, ১০ পিস ১ টাকা হারে ওইদিন কিনেছি। আজ শুনলাম ১৫ পিস ২ টাকা। যদিও বিদেশ থেকে নাকি চাল আনা হবে শুনছি।

- আটা, ময়দা, সুজি এগুলো এখন লাক্সারি আইটেম। সপ্তাহে একদিন খাওয়া হয়। 

এসব পড়তে পড়তে দেখি মিসেস রহমানের রান্না শেষ, গোসল করে শাড়িটা পরেই রওনা দিবেন। আমার নাস্তা শেষ।চুপচাপ ঘাপটি মেরে আছি, বাইরে যাওয়ার সুযোগ খুঁজছি। এতসব হার্ট শেকিং খবর পড়ে তার থেকে বাজারের ফর্দ পেতে ইচ্ছে করছে না। সুসময়ে 'না' বলতে পারলে এখন এই চাপ নেয়াই লাগতো না। আস্তে করে বের হয়ে চায়ের দোকানের উদ্দেশ্যে হাঁটছি আর ভাবছি "আগে কী সুন্দর দিন কাটাইতাম, আহহ... আগে কী সুন্দর দিন কাটাইতাম।"

#mustafiz_shihab #শিবুর_অনুগল্প

All ALONE

 


A long road to go,

but you are alone,

A long night to fall,

but you are all alone.

A new step gonna take,

but you are alone,

Something big to make,

but you are all alone.

The world is moving

but you are alone,

All people are around,

but you are all alone.

So spend the days working on,

Keep your good thoughts always on

Don't forget that you are alone,

So enjoy the days as going on.


Mustafiz Shihab

(1 January, 2023; 12:00 PM)

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...