যখন মুষ্টিবদ্ধ হাতেরা সব ঐক্যবদ্ধ হয়,
তখন চূর্ণ করে বদ্ধদুয়ার আনে বরাভয়।
হে মানুষ, চারিদিকে দেখো আলো ফুটেছে,
ঐ, ন্যায়ের মশাল হাতে মহান নেতা এসেছে।
তাঁর, বজ্রকণ্ঠের প্রবল নিনাদ,
ওই শোনা যায় হায়দারি হাক,
যেন, নিঃশ্বাসে তাঁর ধ্বংস বিষাণ,
বিভেদ-ক্লেদের হোক অবসান।
হে নেতা, মহাপ্রাণ এসেছেন নতুন যুগ নিয়ে,
এক লৌহ দৃঢ় সংকল্পের বারতা দিয়ে।
এই আঁধার রাতের দুঃখ থেকে বাঁচাও ধরনী,
তোমার শুভ্র হাসির দীপ্ত তেজে রৌদ্রবসনী।
হে মহান, তুমি আমাদেরই আশার শেষ প্রদীপ,
তাই, তোমার স্বপ্নগুলো ধারণ করে ছুটছি দিগ্বিদিক।
(মুস্তাফিজ শিহাব, ১৬.০৮.২০২২; রাত ১২:৫৫)
#mustafiz_shihab #EmamHT #পুষ্পচোর