ফুলের মাঝে মৌ দেখেছ?
ছবির মাছে রঙ?
আমার চোখের তারায় নাচে
তোমার সকল ঢং।
তোমার হাসি মন কেড়েছে
হৃদয় মাঝে সুর তুলেছে
বেনামে আজ তোমায় নিয়ে, পদ্য লিখি তাই।
প্রাণ ছুটে যায় তোমার কাছে
ক্লাসের ফাঁকে মাঝে-সাঝে
আসল কথা বলতে গিয়েও, কেবল ভুলে যাই।
খেলছ কী লুকোচুরি?
ঠিক আছে, বেশ।
দূরে থাকাটাই ভালো
কাছে এলে শেষ।
সূর্যমুখী তুমি
আমি প্রভাকর।
ব্যবধান আছে তবু
প্রেম অবিরল।