রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

উড়োচিঠি- ১

প্রিয়,

আমার তুমি,

শীতের সকালের সূর্য দেখেছ? কুয়াশার চাদর চিরে এক অন্যন্য উজ্জ্বলতায় কীভাবে সে নিজেকে প্রকাশ করে? আমার জীবনে তোমার প্রবেশও ঠিক তেমনি ছিল। এ যেনো এক অন্ধকারের মাঝে মোমের আলো, এক তপ্ত গরম দুপুরে রোদের নিচে আইসস্ক্রিমের এক গাড়ির প্রবেশ। তারপর? তোমাকে আমি আপন করে নিয়েছি, ভালোবেসেছি। তোমার যতটুকু অধিকার তার যথাযথ পালন আমি করেছি। তোমার জন্য রাত জেগেছি, ভোরের শুভ্রতার সাথে তোমার ঠোঁটের মিষ্টতায় নিজেকে সিক্ত করেছি। ঠোঁটের হাসির বদলে তোমার চোখের পানি কিনেছি শুধুমাত্র তোমায় ভালোবাসি বলে। ভালোবাসলে কিনতে হয়। ভালোবাসায় সুখ ও দুঃখ উভয়ের আদান প্রদান প্রয়োজন। তাই দুঃখ কিনেছি কারণ সুখের থেকে দুঃখ নেয়া অধিক সহজ। আশা করেছি, পেয়েছিও। অনেক কিছু তুমি দিয়েছ যা কেউ দেয়নি। হাসতে শিখেছি, নব উদ্যমে চলতে শিখেছি, অনুপ্রাণিত হয়েছি তোমার অনুপ্রেরণায়। কিন্তু এরপর? কেন এমন করলে? ছোট্ট পাখির নীড়ের মত সুখের সাগরে কেন অশান্তি ও অস্থিরতাকে জায়গা দিলে? হয়তো মতান্তর হয় তাই বলে মনান্তর করার অধিকার থাকে? হয়তো, হয়তো না... আমার জানা নাই। 

তাই চিন্তা করেছি, আবার কিনব, তবে তোমার সুখের জন্য এবার আমি একাকিত্ব কিনব, তোমার সুখের জন্য অপেক্ষার পথ বেছে নিব, তুমি দুরত্ব চাও, আমি দূরত্বকে সঙ্গী করেই বেঁচে থাকব। 

চাইবো না, কখনো চাইবো না তোমাকে, কখনো বলব না সেই প্রথম রাতের কথার মত লজ্জার চাদরে নিজেকে আবৃত কর, আমি আবার তোমায় উন্মোচিত করি নিজের মনের মাঝে, আর কখনোই বলব না, ভালোবাসি বলো, বলব না তোমায় দেখতে ইচ্ছে করছে, এক টুকরো হাসির জন্য আবদারের ডালা সাজিয়ে বসবো না। বিশ্বাস করো, কিছুতেই বলব না, বুঝতেও দিব না যে এ মন কাঁদছে তোমার জন্য। 

আমি জানি তুমি বিব্রত হও, বিরক্ত হও-কিন্তু কেন? তবে কি...? নাহ, আমি ভাবতে চাই না। ভেজা চোখে ভাবনাগুলোও ঝাপসা হয়ে যাচ্ছে। ভেজা চোখে লেখা যে খুবই কষ্টকর।

ইতি,

তোমার আমি

বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

Touch ❤

Once upon a time,
She says that love only lives inside.
It flows naturally, no need to try,
I smile in my heart knowing that's a lie.

"Do you think flower blooms by listening to the birds?
They hug and touch for making the love with the buds.
There is a contract between the blossoms and the bees.
Pollen must be delivered concerning honey as the fees."

Listening to this, she says, "she never tells a lie,
She can love me staying far away from mine.
It's like flute tunes playing at night,
That comes melodiously far from eyesight."
I ask, "how does he create the tune?
Grabbing pipe's waist Piper kisses Ms. Flute."

Guile glitters with anger in those beautiful eyes,
Says, "Don't think of sins, don't ever try."
I laugh out loud staring at her,
"Sins seem pretty as you're prettier.

Don't you know, without usage, how iron gets rust?
Don't you know, without streams, the river loses its thirst.
Like this, love needs passion, care, and trust,
The love world is always built by heart and lovely touch."

Theme: Riyadul Hassan
Written by: Mustafiz Shihab
Date: 28.09.2022; Time: 7.23 PM

Realization



Release the knot,

Let them fly like a leaf,

"My heart is broken", 

So what? Don't be so mean. 


You are the sky, 

So always be proud! 

You can imbibe everything,

Both black storm and white cloud. 


No one can hurt you,

Nor your heart can. 

So lose the string sometimes,

And learn to stay calm. 



Written by: 

Mustafiz Shihab; 

11 October 2022; 

9:33 PM


আলাপচারিতা- ৪

- আমায় আটকাবেন না প্রিয়? 

- আটকাতে হবে রোজই? 

- দেখা করবেন না কোনদিনও।

- আর ভালোবাসোনা বুঝি? 

- ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।

- তাহলে তো হলোই, হলাম না হয় খুশি। 

- হাসি মুখ দেখি, কষ্ট নিয়েন না তবে বিদায়ে?

- জমা থাকবে কী সবকিছুই পড়ে থাকলে অনাদায়ে?

- যেতে দিন, তাতেই হবে মঙ্গল যা হবার।

- যাচ্ছো? তাহলে কি দরকার ছিল আমাকে কথা দেবার?

- মনে আছে তো তবে কেন তুলবেন সেগুলো আবার?

- তবে কী সেগুলো ছিলই শুধু নিছক আবেগ তোমার?

- সত্যি বলেছি! দেখছেন না এই পথে কত বাধা? 

- শুনি, কৃষ্ণের কাছে বৃন্দাবনে আসত কীভাবে রাধা? 

- যদি জেনে যায়, কেলেঙ্কারি হবে। 

- ভয়ের কাছে হেরে যাবে প্রেম তবে?

- আমি তো চেয়েছি সুন্দর হোক শেষে।

- কথা দিয়েছিলে সর্বদা রবে পাশে। 

- আছি তো আপনার হৃদয় পল্লল ধাঁচে।

- মৌ না তুলে অলিরা কী কভু বাঁচে?

- হয়েছে, আমি আসবো তো ফের ফিরে।

- ভয়ের বোঝা রেখে এসো বহু দূরে!

- একটুই না হয় হবে না কথা, একটুকু খুনসুঁটি।

- বলেছিলে তুমি শত ঝড়েও ভাঙবে না এই খুঁটি।

- তবে কী বলছেন, বলেন দেখি, স্পষ্ট করে, শুনি।

- শান্ত না থেকে আমরা বিপদে ভয়ের প্রমাদ গুনি। 

- ভয় না আমি সদা সচেতন, ভালবাসব তো দূরে থেকে। 

- সবাই যেন, তড়িঘড়ি করে ভুল করাটা তোমার থেকেই শেখে।

- প্রেম করা পাপ, থাকি না এভাবে, কেন অযথা বাড়াবাড়ি? 

- প্রেম করছেন সকল মহান, পাপীদের কান্ডারী।

- বললাম যখন মেনে নিলেন কেন তবে? 

- ধৈর্য, প্রেষণা দেখতে চেয়েছি, চিন্তিত ছিলে যবে।

- ভালোবাসি আমি, আসব ফিরে, গুনুন অপেক্ষার প্রহর। 

- ছন্দপতনে সুর ভ্রষ্ট, নষ্ট গানের লহর।


মুস্তাফিজ শিহাব
১৮ অক্টোবর ২০২২, রাত: ১০.০০

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...