একবার কী হলো,
আমার মন আর তোমার মনে দ্বন্দ্ব লেগে গেলো।
ভালোবাসার কম্পিটিশন
আমার মনের দাবি,
"আমিই অধিক ভালোবাসি
লুকিয়ে তোমায় ভাবি।"
তোমার দাবি আমি নাকি
বড্ড বর্ণচোরা,
উল্টোপাল্টা ভাবী শুধু,
নেই যে আগাগোড়া।
তাইতো তুমি চটেছ বেজায়,
করেছ নতুন প্ল্যান,
সমন নাকি করবে জারি?
কঠিন পানিশমেন্ট?
দাঁড়িয়ে থাকব দু কান ধরে?
লিখব একশ বার?
"তোমায় ছাড়া প্রেমবিলাসী,
জীবন অন্ধকার।"
পুস্পচোরের কথা শুনে,
হাসলে মিটিমিটি,
পানিশমেন্টের কাগজখানা
করলে কুটিকুটি।
জানি এ যে ভালোবাসা
হৃদয়ে প্রেমের গান,
মনের সঙ্গে মন মিলেছে,
প্রাণের সঙ্গে প্রাণ।
সখি, মিটল অভিমান?
দুটি মনের দ্বন্দ্বের তবে হলো অবসান।
