রবিবার, ১১ মার্চ, ২০১৮

বাবা

মন বসে না যখন আর কিছুতে সময়ের চাকা যখন আর ঘুরে না টেবিলে বসে বসে ভাবি একলা মনের ব্যাথার কথা কেউ জানে না। . গল্পের আসরে বসে বলতো বাবা সাইকেল ধরাটা তুই আজ শিখে নে রবো না যখন আমি আশে পাশে তোর মাতবি তুই সাইকেল আর গল্প নিয়ে। . চারদিকে তাকালে দেখতাম যখন বাবা-মা-পরিবার হাসি মাখা মন চোখের জলের সাথে আসত দোয়া বাবা-মা কে এক করে দাও আল্লাহ। . মা এর সাথে আজ একা আমি বাবার কথা যখন মনেতে আনি কেন আজ এখানে ভেবে বেড়াই মায়ের চোখের জল মনকে তাড়ায়। . বুঝি বাবা তুমি আছ আঁধারে ডুবে সত্যকে ছেড়ে আছ তাগুত তরে মায়ের চলে আসা বুঝি যে এখন আজ আমি সত্যে তুমি আঁধার ঘরে। . বাবা আজ মায়ের সাথে সত্যে আমি মা এর সঙ্গী আজি মায়ের খুকি ওয়াদা রইল ত্যাগ যাবে না বৃথা শিক্ত রবে না কভু ঐ দুই আঁখি। . মিশিয়ে চোখের পানি মনের কোণায় রং-তুলি-কাঁচি নিয়ে ছেলেবেলায় বসে বসে জানি না কিভাবে যে হায় মিলাতাম দুজনাকে এক আঙিনায়। . বাবা শুনো একদিন আমি বড় হব মায়ের ঠোঁটেতে আমি হাসি ফোটাব সত্যের পথে হব নিবেদিত প্রাণ বাবা তুমি সত্যে এসো, এসো একবার। তোমার তরে এই আমার আবদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...