শোন গো ভায়া! বুঝিনি মায়া, ভেবেছি বহুক্ষণ
এত মিষ্টি খেয়েও তোমার মুখ তেতো ভীষণ।
এত মিষ্টি খেয়েও তোমার মুখ তেতো ভীষণ।
কালো মতন নেই যে দাড়ি
দেখতে আবার মিষ্টি ভারি
এমন কথাই বলে নারী
কৃ্ষ্ণ সুদর্শন।
দেখতে আবার মিষ্টি ভারি
এমন কথাই বলে নারী
কৃ্ষ্ণ সুদর্শন।
যখন কিছু জিজ্ঞেস করি
দাঁত খিঁচিয়ে দেয় যে ঝাড়ি
ঝাড়ি না সে, সে যে বাড়ি
মস্ত আর ভীষণ।
দাঁত খিঁচিয়ে দেয় যে ঝাড়ি
ঝাড়ি না সে, সে যে বাড়ি
মস্ত আর ভীষণ।
অবাক রকম চলন তারি
বড় বোনদের জ্বালায় ভারি
ফ্যান আছে তার ডমরু রাণী
বলে না সে কথন।
বড় বোনদের জ্বালায় ভারি
ফ্যান আছে তার ডমরু রাণী
বলে না সে কথন।
লেখার হাত তার দারুণ ভারী
সত্যের পথে কলম ছুরি
তাইতো তাহার নেই যে জুড়ি
মোদের যখের ধন।
সত্যের পথে কলম ছুরি
তাইতো তাহার নেই যে জুড়ি
মোদের যখের ধন।
সর্বশেষে খোদার তরে এ আমার নিবেদন-
যেন আমায় রাখেন পাশে তোমার সর্বক্ষণ।
যেন আমায় রাখেন পাশে তোমার সর্বক্ষণ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন