ওরে আয়,
বিপ্লবী যত রণনন্দিনী,
ময়দানে ছুটে আয়।
.
সময় এসেছে দেখো নতুন করে
দেখবে জগতবাসী চক্ষু তুলে
বজ্রপ্রতিম নারী জেগেছে আবার
এই শ্যামল গাঁয়ে।
.
আম্মা খাদিজার ন্যায় তাদের সবর
শৌর্যে সাহসে যেন খাওলার বোন
শত বাঁধা দূর করে এগিয়ে যাবে
কালো আঁধার চিরে।
.
দিবসে তারাই হবে শক্তি সাহস
নিশিথে তারাই দিবে প্রেরণা পরশ
পুরুষের পাশে থেকে কাঁপাবে জগত
আজ ন্যায়ের ’পরে।
.
আঁধার হেরেমে ছিলো বন্দিনী যারা
আদর্শ পেয়ে হলো আলোকিত তারা
মুছে দিবে কালি আর গ্লানির জরা
এক নব্য ঝড়ে।
.
ধরার দুলালী টর্নেডো দুর্বার
যাদের নেইকো ভয় দিতে বলিদান
এসেছে সঙ্গে নিয়ে স্বর্গের গান
গোটা ধরনী জুড়ে।
.
এসো হয়ে দশভূজা করি আহ্বান
যমপুরী ভেঙ্গে দিয়ে করে খানখান
ধরাকে শুদ্ধ করে হও মহীয়ান
কোটি হৃদ মাঝারে।
শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
সময় কাটে
সময় কাটে ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা। দূর বহুদূরের পথ, তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...
-
যেদিন তুমি আমার হবে, হবে যে আপন আঁচলে লুকাবে আঁখী, প্রেমময় ক্ষণ। নিঝুম রাতে আসবে একা, বসবে তুমি পাশে সেদিনও কী থাকবে এমন শান্তম...
-
সমগ্র মানবজাতি বর্তমানে প্রায় দুইশতের মতো ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত। বহু সংগ্রাম ও রক্তের বিনিময়ে সংশ্লিষ্ট দেশের জনগণ তাদের স্বাধীন ভূখণ্ড...
-
Once upon a time, She says that love only lives inside. It flows naturally, no need to try, I smile in my heart knowing that's a lie. ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন