শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

লুকোচুরি

ছোট্ট একটি উপহার মেমসাহেবের জন্য। জন্মদিনে শুভেচ্ছা হিসেবে মেমসাহেবকে উদ্দেশ্য করে এই কবিতাটি লিখি।  

ফুলের মাঝে মৌ দেখেছ?
ছবির মাছে রঙ?
আমার চোখের তারায় নাচে
তোমার সকল ঢং।

তোমার হাসি মন কেড়েছে
হৃদয় মাঝে সুর তুলেছে
বেনামে আজ তোমায় নিয়ে, পদ্য লিখি তাই।
প্রাণ ছুটে যায় তোমার কাছে
ক্লাসের ফাঁকে মাঝে-সাঝে
আসল কথা বলতে গিয়েও, কেবল ভুলে যাই।

খেলছ কী লুকোচুরি?
ঠিক আছে, বেশ।
দূরে থাকাটাই ভালো
কাছে এলে শেষ।

সূর্যমুখী তুমি
আমি প্রভাকর।
ব্যবধান আছে তবু
প্রেম অবিরল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...