শনিবার, ৩১ জুলাই, ২০২১

বিধির বিধান

আঁধারে বিজলী দেখে মনেরে শুধায়,

“এ বুঝি এসে গেছি, ঐ দেখা যায়।” 

মন বলে চুপিসারে, “এত সোজা নয়! 

“সময়ে সূর্য হাসে, সব রাঙা হয়।

অসময়ে পেলে পরে, বুঝবে না দাম,

কষ্ট করলে পরে, ভালো পরিণাম।

চেয়ে যাও তাঁর দ্বারে, সেই করে দান,

বিধি ছাড়া কে ভাঙ্গে বিধির বিধান?” 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...