সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

বিষের সুর



বালিকা তুমি আমার প্রেমের মর্ম বুঝলে না
তবুও তোমার জন্য আমি হলাম দেওয়ানা।

ক্যানভাসেতে ঢেলে দিলাম মনের সকল রং,
ছবির মাঝে বন্দী হলো তোমার সকল ঢং।
একটা সময় তোমার হাসি তুলত মনে ঝড়,
সেই হাসিতে অন্ধ হত বিশ্ব চরাচর।

ভুলেই গেলাম দিনের পরে আসে কালো রাত
ফুলের সুবাস নিতে হলে কাঁটায় কাটে হাত।
তোমায় আপন করে নিলাম শুনে মনের কথা
কিন্তু তুমি চললে শেষে আমায় করে একা।
.
সুতো কাটা ঘুড়ি যেমন ঊড়ে বহুদূর
ভালোবাসার সেতারে আজ বাজে বিষের সুর।

রূপসী তুমি দূরেই থাকো কাছে এসো না,
চেনা রূপটা লাগছে আমার বড্ড অচেনা।
পুষ্পচোরের হৃদয় থেকে মুক্ত হলে আজ,
মাতো আবার ভিন্ন মোহে নিয়ে নতুন সাজ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...