হাতে রাখো হাত
পূর্বে রাঙাপ্রভাত
নতুন দিনের বার্তা নিয়ে
বলছে সুপ্রভাত।
.
ওঠো, হে জোয়ান
হও যে আগুয়ান
ন্যায় প্রতিষ্ঠায় দাও বলিদান
গাও সত্যের গান।
.
অগ্নি ঝরাও আজ
পরে যুদ্ধের সাজ
ছুটে এসো ফেলে সব মতভেদ
পর বিজয়ীর তাজ।
.
শোনো হে পথিক,
হয়ে ওঠো নির্ভিক
বিজয় মশাল ধারণ করে
ছোটো দিগ্বিদিক।
.
কাটছে আঁধার রাত
পূর্বে রাঙাপ্রভাত
জোর কদমে চলব সমরে
হাতে রেখে হাত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন