শনিবার, ১১ মে, ২০১৯

অপপ্রচারের জবাব (এমামুযযামান কী সত্যিই নিজেকে নবী বা রসুল দাবি করেছেন?)


আমি কিছুদিন আগে হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমাম মহামান্য এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী ও তাঁর পারিবারিক ঐতিহ্য তুলে ধরে একটি ডকুমেন্টারী তৈরি করি যেখানে আমাকে ও ডকুমেন্টারিটি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। সেগুলোর মধ্যে দুুটি প্রশ্ন অনেকেই করেছেন। প্রথমটি হচ্ছে, যদি তিনি এত উচ্চবংশীয় হন, জ্ঞানী হন, শিক্ষিত হন তবে তিনি কীভাবে নিজেকে নবী হিসেবে দাবি করলেন? দ্বিতীয়টি হচ্ছে, তিনি কেনো বললেন যে অনেক নবী রসুলগণ ব্যর্থ হয়েছেন? এই দুটি প্রশ্নের উত্তর দেয়ার জন্যই আমার আজকের এই ভিডিও। এমামুযযামান কখনোই নিজেকে নবী হিসেবে দাবী করেননি। কারণ দাবি করলে তিনি বলতেন বা তাঁর লিখিত বই পুস্তকে লেখা থাকত যে তিনি নিজেকে নবী বলছেন কিন্তু এ ধরনের কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। উল্টো তাঁর লেখা প্রতিটি বইয়ে অসংখ্যবার তিনি বলেছেন হযরত মুহাম্মদ (স.) আখেরী নবী, শেষ নবী। তাহলে কীভাবে এক শ্রেণীর অপপ্রচারকারীরা তাঁর নামে এ ধরনের মিথ্যচার চালায়? দ্বিতীয়ত তিনি যে বলেছেন অনেক নবী রসুলগণ ব্যর্থ হয়েছেন এ কথাটি অবশ্যই সত্য কারণ কোর’আনে ও হাদিসে এর অনেক উদাহারণ রয়েছে। যেমন ঈসা (আ.) তওহীদ প্রতিষ্ঠা করতে পারেননি এই ঘটনা সবাই জানেন। এমামুযযামান পূর্ববর্তী অনেক নবী রসুলের এই ব্যর্থতার বিষয়টিই বলেছিলেন, তিনি শেষ রসুল (স.) দীন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন এমন কোনো কথাই বলেননি। কারণ শেষ রসুল দীন প্রতিষ্ঠায় ব্যার্থ হননি, যদি হতেন তবে আমরা আজ ইসলামের আলোয় নিজেদের আলোকিত করতে পারতাম না। সবাই আমার বক্তব্যটি শুনবেন তাহলেই এ দুটি প্রশ্নের বিস্তারিত উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ। I, Mustafiz Shihab, made a documentary of Emamujjaman and his family traditions. After publishing that documentary at Social media many spectators delivered plenty of comments. Among those comments two are the most repeated questions. “If he is so noble, wise and educated then how did he claim himself as a Nabi or messenger?” “Why he said that many Nabi and messengers have failed? So for giving answers of these two questions I made today’s video. Emamujjaman never claimed himself as a Nabi or messenger while he said that he is a humble desiple, Ummat of last prophet Muhammad (Sm.). If he claimed himself as a Nabi or messenger he would say that in his speeches and write down that in his writing. However, no one can show a single word or a single line where he claim himself as a Nabi.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...