সখী যেও না,
তন্দ্রাহীন এ আঁধার রাতে,
চন্দ্রালোকের নাচন লাগে,
তৃষ্ণা আমার না মিটিয়ে,
আলেয়ায় ডুব দিও না।
প্রেমের সুধায় বিকিয়াছে মান,
হলাহল বিষ হরিলো যে প্রাণ,
নীরবতাকে সাক্ষী বানিয়ে
অকূল পাথারে নিও না।
লাজ-শরম আর সকল দেয়াল,
ভেঙেছি সেগুলো করিনি খেয়াল,
প্রণয় নৃত্যের তাল বাজিয়ে,
ভীরু কিশোরী আর সেজো না।
প্রিয় যাই যাই তুমি বলো না।।
সখী যেও না।
মুস্তাফিজ শিহাব
০১.০৫.২০২২, সময়: রাত ১:১৫

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন