- আকাশটা আজ বড্ড কালো, তাইনা?
- ঠিক যেন, তোমার ঐ চোখের নিচের কাজল।
- এমন বাতাস আজ বহুদিন হলো পাইনা।
- দেখছি যে চাঁদ তন্ময় হয়ে, সরছে কালো বাদল।
- আহ! তুমি শুনছো না ঠিক করে।
- আমি আজ উঠেছি তো খুব ভোরে।
- তো আমায় ডাকোনি কেন?
- রাত্রি জাগাটা চেহারায় ফোটেনা যেন।
- এই, আমি অভিমান করব ফের?
- করতেই পারো, নিয়ে এসো শমসের।
- কী? আমি এতটাই নিষ্ঠুর?
- উহু, আমি যে তোমার প্রেমিক বাহাদুর।
- তুমি দুষ্ট হয়েছে বেশ।
- উহু, ভালোবাসায় নিঃশেষ।
- কেন আনোনি সেদিন কদম?
- চাও আমি হই, শ্রীর পুত্র মদন?
- আবার? বলছ ওসব কথা?
- হু, সবই তো নিছক দূরের কল্পগাঁথা।
মুস্তাফিজ শিহাব
১২ জুন, ২০২২; রাত: ১২ টা ০৯ মিনিট
| ফেনীতে একদিন। বায়ুকল দুটিও যেন ঠিক দূরের কোনো প্রেমিক-প্রেমিকার মতই। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন