বুধবার, ৬ জুলাই, ২০২২

আলাপচারিতা- ২

- আচ্ছা, আমার যদি অন্যত্র বিয়ে হয়? 
- সেখানে তবে আমায় দাওয়াত করবে। 
- ফাজলামোটা একটু রাখো না হয়? 
- কাল কিন্তু সবুজ শাড়িটা পরবে। 
- আহা, তুমি শুনছো না কোনো কথা। 
- অবুঝ মনের ভ্রান্ত ব্যাকুলতা। 
- কেন ধরলে সেদিন হাত? 
- প্রেমিক মনের নানাবিধ হাঁকডাক। 
- যদি না হয় মিলন শেষে? 
- "তাল গাছটা আমারই", দিনশেষে। 
- এই, ভালোবাসা সব নিঃশেষ হবে তবে? 
- ইতি ছাড়া চিঠি দেখেছ কি এই ভবে? 
- সবুজ পরতে বললে কেন তুমি? 
- লাল পরে যাবো তোমার বিয়েতে আমি। 
- কালো পরে যেও, কুচকুচে, কাক কালো!
- রক্তরাঙা লাল পাঞ্জাবি, ভেতরে করুণ আলো। 
- তবে কেন উঠলে মেতে, অধর-ওষ্ঠে সেদিন? 
- অপেক্ষারই প্রহর গুনে কাটাবো আর কয়দিন? 
- তাই বলে, ওই ভাবে?! 
- ডাকাতি করতেই হবে। 
- মেনে কেন নেও বললে বিয়ের কথা? 
- ভয় থেকে আসে এমন অস্থিরতা। 
- সব ঠিক হবে, প্রভু হলে সদয় শুধু। 
- বিধি বলেছেন, যাই লাউ, তাই কদু। 


মুস্তাফিজ শিহাব
২৯ জুন ২০২২, রাত: ২.১০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সময় কাটে

সময় কাটে  ঘড়ির কাটার সাথে, যখন হয়না কথা জমে নীরবতা।  দূর বহুদূরের পথ,  তোমার আমার হোক শপথ, একসাথে খুঁজব সব গলি। আকাশের কোটি তারা, নিজ পথে...